top of page

সে জলপরীই আমার কবিতা

Writer: Dr. Shukdeb Mazumder
Dr. Shukdeb Mazumder
Jan 23, 2023
1 min read

শুকদেব মজুমদার


যতোক্ষণ না কবিতার সৌন্দর্য তৈরি হয় ততোক্ষণ

তোমার কথা আমি বলি না।


আমি শব্দের সৌন্দর্য খুঁজি, তার বিন‍্যাসের

বাহারি পথে হাঁটি,

স্বপ্নের উজ্জয়িনীপুরে উপস্থিত হই, কল্পনার কল্পতরুর

ছায়ায় বসি

ভাবনার বেলাভূমিতে পায়চারি করি, এবং

আবেগের ঊর্মিমালা গলায় পরি।


কেবল তার পরই আমি জলপরীর দেখা পাই-

সাগরের ফেনা থেকে আফ্রোদিতির মতো যে উঠে আসে

আমার কাছে,

সে জলপরীই আমার কবিতা!


জলপরীর সাথে দেখা না হওয়া পর্যন্ত

তোমাকে দেখার চোখ তৈরি হয় না আমার, তোমাকে বলার

ভাষা তৈরি হয় না,

তোমাকে ভালোবাসার ভলিউমটা যেন খুব

ক্ষীণ থেকে যায় আমার,

অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনায় ঠিকমতো তোমাকে

গড়া হয়ে ওঠে না আমার।


© Dr. Shukdeb Chandra Mazumder

02-02-22

Recent Posts

See All
মৌনতার সাধনার সারমর্ম

শুকদেব মজুমদার বেশি কিছু নয়- এই যে মিশেছি তোমার সাথে প্রায় মৌনতার মধ‍্য দিয়ে- এটাই অনেক কিছু। কেবল তো মেঘ হলো- মুহূর্তেই বৃষ্টি চাইলে তো...

 
 
 
আর নয় তোমার ইচ্ছের ইছামতি তীরে

শুকদেব মজুমদার তোমার ইচ্ছের ইছামতি নদীতে স্নান করে করে- না, মনে হয় এমন বললে ভালো হয়- নাকানি-চুবানি খেয়ে খেয়ে এখন আমার জ্বর হয়েছে, জ্বরের...

 
 
 
থাকবো না বলেই থকথকে থাকার কামনা

শুকদেব মজুমদার যেহেতু আমাদের গন্তব‍্য বিয়োগান্ত সেহেতু আমাদের মুখোমুখিগুলো যতো বেশি মিলনান্ত হয় ততোই ভালো। যেহেতু আমাদের বিদায় বেদনাদায়ক...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Facebook
  • Facebook
  • Facebook
  • Facebook

©2022 by Dr. Shukdeb Mazumder. Proudly created with Wix.com

bottom of page